1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

মাহাথির মোহাম্মদের স্ত্রীর মৃত্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ১০০ বছর বয়সে সিতি হাসমাহর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর তিনি এ শোক প্রকাশ করেন।

কুয়ালালামপুরে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার (আইআইইউএম) ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থট অ্যান্ড সিভিলাইজেশন (আইএসটিএসি) ক্যাম্পাসে আয়োজিত ইন্টারন্যাশনাল ফিউচার কনফারেন্স ২০২৬ (আইএফসি ২০২৬)-এর উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শোকবার্তা দেন।

আনোয়ার ইব্রাহিম বলেন, তুন ড. সিতি হাসমাহর মৃত্যু সমাজ ও সমগ্র দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। এ সময় তিনি কনফারেন্সে উপস্থিত সবাইকে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় সুরা আল-ফাতিহা পাঠ করার আহ্বান জানান।

এর আগে সোমবার সকালে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) চিকিৎসাধীন অবস্থায় ১০০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তুন ড. সিতি হাসমাহ। তার ছেলে তান মোখজানি মাহাথির জাতীয় বার্তা সংস্থা বারনামাকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তুন ড. সিতি হাসমাহ ছিলেন মালয়েশিয়ার দীর্ঘদিনের সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদের সহধর্মিণী। তিনি মালয়েশিয়ার প্রথমদিকের সফল নারী চিকিৎসকদের একজন ছিলেন এবং জনস্বাস্থ্য খাতে অসামান্য অবদান রেখেছেন। তার প্রয়াণে মালয়েশিয়ার সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের বিভিন্ন মহল থেকে গভীর শোক ও শ্রদ্ধা জানানো হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026