1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার

নেপালকে ওষুধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ২০৯ বার দেখা হয়েছে

নেপালকে করোনাভাইরাসের চিকিৎসার জন্য ৫ হাজার ডোজ রেমডিসিভির ইনজেকশন ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত বনশিধর মিশ্রার হাতে ওষুধ ও সুরক্ষা সামগ্রী তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গঠিত সার্ক কোভিড-১৯ জরুরি তহবিল থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের তৈরি রেমডিসিভির হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও নেপালের জনগণের জন্য স্বাস্থ্যমন্ত্রী এসেনসিয়াল ড্রাগস উৎপাদিত হাইড্রোক্লোরোকুইন, পিপিই, মাস্ক হস্তান্তর করেন। ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাসের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় খুব শিগগিরই এসব সামগ্রী নেপালে পাঠাবে।

নেপাল দূতাবাস মঙ্গলবারেই হিমালয় এয়ারলাইন্সের মাধ্যমে রেমডিসিভির ও অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নেপালে পাঠানোর ব্যবস্থা করবে। অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য বিভাগের সচিব লোকমান হোসেন উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026