1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

নেপালি কাঠখোদাই শিল্পের অনুপ্রেরণায় রঙ বাংলাদেশ-এর শারদীয় আয়োজন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

‘রঙে রাঙা শারদ উৎসব’ নিয়ে, পূজার অপেক্ষা ও আনন্দ পোশাকের রংয়ে ফুটিয়ে তুলেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নীল আকাশে সাদা মেঘের ভেলা আর কাশবনের দোলায় বাঙালির দুয়ারে কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।

সেই অপেক্ষা ও উদযাপনের আনন্দকে রাঙিয়ে তুলতে দেশীয় প্রতিষ্ঠান রঙ বাংলাদেশ নিয়ে এসেছে, পূজার আয়োজন ‘রঙে রাঙা শারদ উৎসব’।

এবারের সংগ্রহের মূল নকশা ভাবনায় স্থান পেয়েছে নেপালের ঐতিহ্যবাহী কাঠখোদাই শিল্প বা ‘নেপালি উড কার্ভিং’-এর সূক্ষ্ম শিল্পকলা।

নেপালের মন্দির ও প্রাচীন স্থাপত্যের কাঠের গায়ে খোদাই করা রেখার বিন্যাস, অলংকরণের ছন্দ আর গভীরতাকে কাপড়ের উপযোগী নকশায় ফুটিয়ে তোলা হয়েছে, বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। পাশাপাশি নকশায় স্থান পেয়েছে দুর্গাপূজার বিভিন্ন প্রতীক ও উৎসবের আবহ।

ষষ্ঠীর আগমনী আনন্দ থেকে শুরু করে দশমীর বিদায়বেলা— উৎসবের প্রতিটি দিনের ভিন্ন ভিন্ন অনুভূতি ও সাজের কথা মাথায় রেখে পোশাকগুলোর নকশা করা হয়েছে।

এবারের আয়োজনের মধ্যে আছে, পরিবারের সবার জন্য একসঙ্গে সাজার পোশাক বা ‘ফ্যামিলি সিরিজ’। ‘কারু গল্প’, ‘রাঙাবৃত্ত’ ও ‘শরৎরঙ’-এর মতো আয়োজন। একই নকশা ভাবনায় সাজতে পারবেন পরিবারের শিশু, তরুণ-তরুণী, বাবা-মা থেকে শুরু করে প্রবীণ সদস্যরাও।

এছাড়া উৎসবের আড্ডা বা মণ্ডপে ঘোরার মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করতে রয়েছে দ্বৈত, যুগল ও মিল করা সিরিজ। নারীদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ ও সিঙ্গেল কামিজের পাশাপাশি পুরুষদের জন্য থাকছে উৎসবের পাঞ্জাবি। সঙ্গে মিলিয়ে পরার ধুতি-পায়জামা।

শিশুদের পোশাকেও রাখা হয়েছে পূজার রং ও নকশার প্রফুল্লতা।

উৎসবের দিনগুলোতে আরাম ও নান্দনিকতার সমন্বয় নিশ্চিত করতে সুতি ও সিল্কের কাপড়ে করা হয়েছে বৈচিত্র্যময় কারুকাজ। স্লাব কটন কাপড়ে স্ক্রিন প্রিন্ট, ভিসকসে ডিজিটাল প্রিন্ট ও হ্যান্ডওয়ার্ক এবং জয় সিল্কে স্ক্রিন প্রিন্টের সঙ্গে এমব্রয়ডারি ও হাতের কাজের মিশেল ঘটানো হয়েছে।

পূজার কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করতে দেশীদশ ছাড়া রঙ বাংলাদেশ-এর নিজস্ব বিক্রয়কেন্দ্রগুলোতে ২ হাজার টাকা বা এর বেশি কেনাকাটায় থাকছে ‘শারদ ভাগ্যচক্র’ ঘুরিয়ে বিশেষ উপহার জেতার সুযোগ। এছাড়া ৫ হাজার বা এর বেশি টাকার কেনাকাটায় গ্রাহকেরা পাবেন সহজ ইএমআই সুবিধা।

পাশাপাশি রঙ বাংলাদেশ-এর অফিশিয়াল ওয়েবসাইট এবং ফেইসবুক পেইজ থেকেও পূজার আয়োজন সংগ্রহ করা যাবে।

ডলারের অঙ্ক বাড়ে, শ্রমিকের হিসাব মেলে না

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

ডিজিটাল কলোনিয়ালিজম: আত্মপরিচয়ের সংকট ও লিঙ্গভিত্তিক সংঘাত

রাড্ডাকাণ্ড: আট মাস না পেরোতেই বড় প্রশ্নের মুখে বিএনপি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026