1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদিতে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানের পথ সুগম করতে চায় সরকার মানবপাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড অর্জনে বাংলাদেশের ঘাটতি রয়েছে: মার্কিন প্রতিবেদন টনি ক্রুসের মাস্টারমাইন্ডে কেমন হবে নতুন ফুটবল রূপরেখা? | Boishakhi Online নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইউল্যাবে চাকরিমুখী ইংরেজি শিক্ষা নিয়ে সম্মেলন ২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ

জাকারিয়া খান চৌধুরী স্বরণে একটি স্মারকগ্রন্থ প্রকাশ করবে উত্তরা মিডিয়া ক্লাব

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ মে, ২০২১
  • ১৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদনঃ উত্তরা মিডিয়া ক্লাবের প্রয়াত সভাপতি কবি জাকারিয়া খান চৌধুরী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে উত্তরা মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খানের সঞ্চালনায়, উত্তরা মিডিয়া ক্লাবের প্রয়াত সভাপতি ও দৈনিক মানব কন্ঠের প্রধান সম্পাদক ও প্রকাশক কবি জাকারিয়া চৌধুরী ও উত্তরা মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খানের মরহুমা মাতার জন্য আলোচনা সভা পরবর্তী এবং ইফতার পূর্ববর্তী এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার অনুষ্ঠানে রাসিদুল হাসান বুলবুলের সভাপত্বিতে ক্লাবের প্রধান উপদেষ্টা প্রবীণ সাংবাদিক আমিনুল ইসলাম বেদু উপস্থিত ছিলেন। কবি সৌমিত্র দেব তার স্মৃতিচারণে জানান, কবি জাকারিয়া চৌধুরী একজন মানবতাবাদী দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। তিনি আরও বলেন, সেই ব্রিটিশ আমলে কিশোর বয়সেই তিনি স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন । আমাদের মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান ছিল। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছের মানুষ ছিলেন। ছিলেন জিয়াউর রহমান সরকারের উপদেষ্টাও । যোগ্যতা ও দেশপ্রেমের কারণেই এটা সম্ভব হয়েছিল । এ দেশে গণমাধ্যমের সঙ্গেও আমৃত্যু জড়িত ছিলেন জাকারিয়া চৌধুরী । উত্তরা মিডিয়া ক্লাবের সদ্যপ্রয়াত সভাপতি জাকারিয়া চৌধুরী স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

May be an image of 3 people, including Shariful Islam Khan, people sitting, people standing and text that says ‘ভাষাসেনিক, মুক্তিযুদ্ধের প্রবাসী সংগঠক, বাংলাদেশ সরক্ারের সাবেক উপদেষ্টা দৈনিক মানবকষ্ঠের প্রধান সম্পাদক প্রকাশক, উত্তরা মিডিয়া ক্লাবের সভাপতি প্রয়াত কবি জাকারিয়া খান স্মরণে দোমা ও ইফতার মাহফিল ১০মে-২০২১ ইং সোমবার স্থান: ক্যাফে মেমোরী, ভন্তরা, ঢাকা UTTARA উত্তরা মিডিয়া ক্লাব সৌজন্যে: www.news21bd.net AOROES FURDE Dtoe’
জাকারিয়া চৌধুরী স্মরণে একটি স্মারক গ্রন্থ প্রকাশেরো উদ্যোগ নেয়া হয়। উক্ত শোক সভাটি আয়োজন করেছে উত্তরা মিডিয়া ক্লাব এবং সহযোগিতায় ছিল অনলাইন বার্তা সংস্থা নিউজ২১বিডিডটনেট।

সভায় উত্তরা মিডিয়া ক্লাবের সিনিয়র সহ সভাপতি রাসিদুল হাসান বুলবুল ভারপ্রাপ্ত সভাপতি নিযুক্ত হয়েছেন। এছাড়া উত্তরা মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য রেডটাইমসের প্রধান সম্পাদক সৌমিত্র দেবকে সিনিয়র সহ সভাপতি, জাহাঙ্গীর চৌধুরী ও মাসুম বিল্লাহকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত আরও উপস্থিত ছিলেন উত্তরা প্রেস ক্লাবের সভাপতি জনাব মোঃ সেলিম কবির, জনাব আজাহারুল ইসলাম মোল্লা, নাফিস মাহবুব, মাসুম বিল্লাহ,আনহার সাসমাদ, সাইফুল ফারুকী, মুবিনুল ইসলাম, কামাল হোসেন, জাহাঙ্গীর আলম, সুমাইয়া জামান, মায়না খাতুন ময়না, প্রিয়াঙ্কা খান,মম আলী, খোকা আমীন প্রমুখ।

No description available.

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026