1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

নিহত মোটরসাইকেল আরোহীর পকেট থেকে উদ্ধার করা ১৮ হাজার টাকাও হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকামুখী লেনে স্বল্প সময়ের ব্যবধানে একই স্থানে দুটি দুর্ঘটনা ঘটেছে। এতে এক মোটরসাইকেল আরোহী নিহত এবং এক বাসযাত্রী আহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ষোলঘর ভূইচিত্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।

নিহত মো. আসলাম হোসেন (৪০) ঢাকার শাহবাগ এলাকার বাসিন্দা।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, প্রথমে ঢাকামুখী লেনে একটি মোটরসাইকেলকে অজ্ঞাতনামা গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আসলাম হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

এর কিছুক্ষণ পর একই দিক থেকে আসা লিটন ট্রাভেলসের চালক দুর্ঘটনাস্থল দেখে গাড়ির গতি কমাতে ব্রেক করেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা আব্দুল্লাহ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লিটন ট্রাভেলসের বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে লিটন ট্রাভেলসের যাত্রী মো. নজরুল ইসলাম (৪৭) আহত হন। তাঁর বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে।

সফিকুল ইসলাম বলেন, রাত ৩টা ২৫ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।

ফায়ার সার্ভিসের সদস্যরা মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। তার পকেট থেকে উদ্ধার করা ১৮ হাজার টাকাও হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস।

এছাড়া, আহত নজরুল ইসলামকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় বলেও জানান তিনি।

মস্তিষ্কের অন্ধকারে আলোর ঝলক: ২০২৬ সালের চিকিৎসাশাস্ত্রের নোবেল

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: দীর্ঘস্থায়ী সংঘাতের সমীকরণ ও বৈশ্বিক বাস্তবতা

তৌফিক ইমরোজ খালিদী: আমাদের কালের কাঙাল হরিনাথ

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026