জুলাই গণহত্যার বিভিন্ন ছবি, শহীদদের স্মারক এবং আর্কাইভ ঘুরে দেখেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর মঙ্গলবার পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী মো. সাইমুম পারভেজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী মো. সাইমুম পারভেজ।
মঙ্গলবার দুপুরে তিনি জাদুঘর পরিদর্শন করেন বলে জাদুঘর কর্তৃপক্ষের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিভিন্ন নথির পাশাপাশি স্বৈরাচারী সরকারের সময়ে রাজনৈতিক দলগুলোর ওপর চালানো নিপীড়নের প্রমাণাদি দেখেন তিনি। বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের স্মৃতিস্মারকসহ অন্যান্য হত্যাকাণ্ডে শহীদ ব্যক্তিদের বিভিন্ন স্মৃতিস্মারক দেখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী।
“সেইসঙ্গে জোরপূর্বক গুম করা ব্যক্তিদের স্মৃতি ও গুমের শিকার ভুক্তভোগীদের গোপন বন্দিশালায় নির্যাতনের কাজে ব্যবহৃত সামগ্রীও পরিদর্শন করেন। ষোল বছরের দুঃশাসনের অংশ দেখা শেষে জুলাই ম্যাসাকারের বিভিন্ন ছবি, শহীদদের স্মারক এবং আর্কাইভ ঘুরে দেখেন সাইমুম পারভেজ।”
মস্তিষ্কের অন্ধকারে আলোর ঝলক: ২০২৬ সালের চিকিৎসাশাস্ত্রের নোবেল
কিশোর গ্যাং প্রতিরোধে দায়িত্ব নেবে কে?
রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: দীর্ঘস্থায়ী সংঘাতের সমীকরণ ও বৈশ্বিক বাস্তবতা