1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

বদরুন্নেসা কলেজে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০ টা ৫০ মিনিটে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত কর্মসূচিতে শিক্ষকতার মর্যাদা, শিক্ষকদের অবদান এবং শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফরিদা ইয়াছমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর তছমিনা বেগম চৌধুরী এবং ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর শামসুন্নাহার।

আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর সোহেল রানা খান। অনুষ্ঠানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর রহিমা আক্তার।

এ বছরের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য ছিল— “Standing with teachers: 60 years of protecting the profession, advancing its status and shaping our futures.” বাংলায় যার ভাবার্থ- ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: শিক্ষকতা পেশার সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ নির্মাণ।’

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না; শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক কেবল শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি শ্রদ্ধা, স্নেহ, বিশ্বাস ও পারস্পরিক সম্মানের একটি মানবিক বন্ধন।

বক্তারা আরও বলেন, একটি উন্নত ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের যথাযথ মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

দিবসটি উপলক্ষে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক ও শিক্ষার্থীরা পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026