1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে চান না আফগানিস্তান কোচ বাংলাদেশের বিপক্ষে সিরিজ-সেরা হওয়ার পর নিষিদ্ধ অস্ট্রেলিয়া পেসার ‘মোটেও ভালো মনে হচ্ছে না’, সাকার চোট নিয়ে চিন্তিত আর্তেতা সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী হেলিকপ্টারে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘একটা স্নাইপার থাকলেই হতো’ মন্তব্যকারী আটক সড়ক দুর্ঘটনায় নিহত ২, অবরোধের পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক খুলনা হয়ে মোংলায় প্রধানমন্ত্রী
তথ্য প্রুযুক্তি

ইভ্যালির শীর্ষ কর্মকর্তাদের জেরা করবে দুদক ৩৩৮ কোটি টাকা পাচারের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি), চেয়ারম্যানসহ শীর্ষ কর্মকর্তাদের শিগগিরই তলবি নোটিস পাঠাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং, দুর্নীতি, অনিয়ম ও গ্রাহকদের সঙ্গে প্রতারণার

বিস্তারিত...

নিজস্ব প্রতিবেদক ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি), চেয়ারম্যানসহ শীর্ষ কর্মকর্তাদের শিগগিরই তলবি নোটিস পাঠাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং, দুর্নীতি, অনিয়ম ও গ্রাহকদের সঙ্গে প্রতারণার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা গ্রাহক ও মার্চেন্টদের সঙ্গে প্রতারণার মাধ্যমে কমপক্ষে ৩৩৮ কোটি টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিং করেছেন বলে তথ্য পেয়েছে কমিশন। ইতিমধ্যে এ বিষয়ে ইভ্যালি থেকে বেশ কিছু নথি জব্দ করা হয়েছে। আরও নথি জব্দের বিষয়টি প্রক্রিয়াধীন। দুদকের অনুসন্ধানসংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। দুদক কর্মকর্তারা জানান, ইভ্যালি ডটকমে প্রতারণার শিকার গ্রাহক ও মার্চেন্টরা প্রতিনিয়ত দুদকের হটলাইনসহ বিভিন্ন মাধ্যমে অভিযোগ জানাচ্ছেন। তারা প্রতারিত হওয়া, পণ্য না পাওয়াসহ নানা ক্ষোভের বিষয়ে অবহিত করছেন। ইভ্যালি থেকে পাওয়া চেকের অর্থ না পেয়েও দুদকে ধরনা দিচ্ছেন বহু মানুষ। দুদক গুরুত্বসহকারে তাদের অভিযোগগুলো রেকর্ড করে অনুসন্ধান প্রক্রিয়ায় যুক্ত করছে। অনুসন্ধান দলের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা ইভ্যালি কর্তৃপক্ষের কাছে বেশ কিছু তথ্য চেয়েছি। ইতিমধ্যে তারা কিছু নথিপত্র দিয়েছেন। আরও নথিপত্র সংগ্রহের বিষয়টি প্রক্রিয়াধীন। প্রাপ্ত তথ্যগুলো পর্যালোচনা করা হচ্ছে। পর্যালোচনা শেষে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের তলবি নোটিস পাঠানো হবে। তারা দুদকে হাজির হলে প্রতারণা, দুর্নীতি ও অর্থ পাচার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’ দুদকের কর্মকর্তারা জানান, ইভ্যালির নানা অনিয়ম তুলে ধরে ৪ জুলাই দুদকে একটি চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। চিঠি পাওয়ার পর কমিশনের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরীকে প্রধান ও সহকারী উপপরিচালক মুহাম্মদ শিহাব সালামকে সদস্য করে অনুসন্ধান দল গঠন করা হয়। দুদক কর্মকর্তারা জানান, অনুসন্ধানে ইভ্যালি গ্রাহকদের থেকে অগ্রিম টাকা নিয়ে কী করেছে তা জানার পাশাপাশি তারা বিদেশে অর্থ পাচার করেছে কি না, করে থাকলে কী পরিমাণ অর্থ কোন দেশে পাচার করেছে সেসব বিষয়ে জানার চেষ্টা চলছে। দুর্নীতি অনুসন্ধানের অংশ হিসেবে আদালতে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীন ও এমডি মো. রাসেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক। অনুসন্ধান কর্মকর্তার আবেদনের ভিত্তিতে ১৫ জুলাই ঢাকা মহানগরের সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এক আদেশে শামীমা নাসরিন ও মো. রাসেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। আদালতে করা আবেদনে দুদক উল্লেখ করে, ‘প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরীন ও এমডি মো. রাসেল গোপনে দেশত্যাগের চেষ্টা চালাচ্ছেন। অনুসন্ধান কার্যক্রম চলমান থাকা অবস্থায় অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হবে।’ এ কারণে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। দুদক কর্মকর্তারা আলাপকালে জানান, চলতি বছরের ১৪ মার্চ পর্যন্ত ইভ্যালির দায় ছিল ৪০৭ কোটি ১৮ লাখ টাকা। গ্রাহকদের থেকে অগ্রিম গ্রহণ করা হয় ২১৪ কোটি টাকা; মার্চেন্টদের কাছে ইভ্যালির বকেয়া রয়েছে ১৯০ কোটি টাকা। সব মিলিয়ে স্বাভাবিক হিসাবে ইভ্যালির কাছে ৪০৪ কোটি টাকার সম্পদ থাকার কথা। কিন্তু প্রতিষ্ঠানটির চলতি সম্পদ রয়েছে মাত্র ৬৫ কোটি ১৮ লাখ টাকা, যা দিয়ে তার চলতি দায়ের বিপরীতে মাত্র ১৬ দশমিক ১৪ শতাংশ গ্রাহকের পণ্য সরবরাহ করতে পারবে। প্রতিষ্ঠানটি গ্রাহক ও মার্চেন্টদের থেকে নেওয়া কমপক্ষে ৩৩৯ কোটি টাকার হদিস দিতে পারছে না। ফলে এসব অর্থ সম্পূর্ণভাবে আত্মসাৎ অথবা মানি লন্ডারিংয়ের আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া ইভ্যালি বিভিন্ন গ্রাহক ও মার্চেন্টকে লাখ লাখ টাকার চেক দিয়েছে। এসব চেক ব্যাংকে জমা দিলে ‘বাউন্স’ করিয়ে দেওয়া হচ্ছে। কিছু ব্যাংক হিসাবে টাকা থাকার পরও ইভ্যালি কর্তৃপক্ষ স্টপ পেমেন্ট করিয়ে রাখায় ক্যাশ করানো যাচ্ছে না। দুদকের এক কর্মকর্তা জানান, সম্প্রতি কিছু গ্রাহক অভিযোগ করেছেন অনলাইনে ইভ্যালির বিভিন্ন গ্রুপে ক্রেতাদের দেওয়া চেক কেটে ভিডিও পাঠানোর ‘টোপ’ দেওয়া হয়। গ্রাহকরা বলেন, ইভ্যালি কর্তৃপক্ষ গত জানুয়ারি থেকে ‘সাইক্লোন’ নামে একটি অফার দেন। সেখানে মোটরসাইকেল অর্ডার করে এখন পর্যন্ত পণ্য বুঝে পাননি গ্রাহকরা। কিছু গ্রাহককে টাকা ফেরত দিতে আগাম তারিখ উল্লেখ করে বিভিন্ন ব্যাংকের চেক দেয় ইভ্যালি। এরপর গত মাসে তাদের ফোন করে বলা হয় নির্ধারিত তারিখে চেকগুলো ব্যাংকে জমা না দেওয়ার জন্য। যারা জমা দিয়েছেন তাদের চেক বাউন্স ও স্টপ পেমেন্ট করে দেওয়া হয়। এরপর ইভ্যালি থেকে অনেক গ্রাহককে বলা হয়, ‘চেক কেটে ভিডিও দিন। তাহলে দ্রুত আপনি টাকা পেয়ে যাবেন।’ অনেক গ্রাহক সরল বিশ্বাসে চেক কেটে বিভিন্ন গ্রুপে ভিডিও দেন। তাদের কেউ অর্থ ফেরত পাননি। উপরন্তু তারা যে টাকা পাবেন তারও কোনো প্রমাণ থাকল না। এসব অভিযোগও অনুসন্ধানের জন্য আমলে নিচ্ছে দুদক। দুদকের উপপরিচালক জনসংযোগ আরিফ সাদিক বলেন, ‘গ্রাহকরা দুদকে অভিযোগ না জানিয়ে ভোক্তা সংরক্ষণ অধিদফতরে অভিযোগ জানাবেন। কেউ দুদকে এলে আমরা সেই পরামর্শই দিচ্ছি। ইভ্যালির অনিয়ম বিষয়ে কমিশন যে অনুসন্ধান দল গঠন করেছে তারা স্বাধীনভাবে কাজ করছে। অনুসন্ধান প্রতিবেদন পাওয়ার পর কমিশন বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে।’

নিজস্ব প্রতিবেদক ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি), চেয়ারম্যানসহ শীর্ষ কর্মকর্তাদের শিগগিরই তলবি নোটিস পাঠাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং, দুর্নীতি, অনিয়ম ও গ্রাহকদের সঙ্গে প্রতারণার

বিস্তারিত...

এখনো সক্রিয় ভিওআইপি চোরাকারবারিরা

নিজস্ব প্রতিবেদক ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল বা ভিওআইপির চোরাকারবার সরকারের রাজস্ব ফাঁকির অন্যতম মাধ্যম হিসেবে এখনো সচল। দায়িত্বশীলদের চোখে ধুলা দিয়ে এই ব্যবসায় ভর করে শত শত কোটি টাকা চলে

বিস্তারিত...

আইপি টিভি নিয়ে তৎপর স্বাধীনতাবিরোধীরা উপেক্ষিত গণমাধ্যম নীতিমালা

দেশে আইপি টিভির (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) নামে তৎপর স্বাধীনতাবিরোধীরা। ক্ষমতাসীন অনেক প্রভাবশালীর সঙ্গে বিশেষ সম্পর্ক তৈরি করে তাদের অনেকেই স্যাটেলাইট টিভি চ্যানেলের লাইসেন্স নেওয়ারও পাঁয়তারা করছেন। তবে ইতিমধ্যে তাদের অনেকে

বিস্তারিত...

বিতর্কিতদের দখলে আইপি টিভি, কোণঠাসা মূলধারার সাংবাদিকতা

নিজস্ব প্রতিবেদক ‘জনতার টিভি’ নামে একটি ইন্টারনেট প্রটোকল টেলিভিশন (আইপি টিভি) খুলেছেন আতাউল্লাহ খান। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ঘাতক ফারুক রহমানের ফ্রিডম পার্টি করতেন বলে অভিযোগ

বিস্তারিত...

এমএলএম ধাঁচের ই-কমার্স ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

অনলাইন কেনাকাটায় সতর্ক থাকার বিষয়ে প্রচার চালানো হবে এম শাহজাহান ॥ এমএলএম কোম্পানির আদলে ই-কমার্স ব্যবসা করার বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। তথ্যমতে, বিতর্কিত ইভ্যালির বাণিজ্যিক কার্যক্রম অনেকটা দেশে নিষিদ্ধ

বিস্তারিত...

তিন সপ্তাহের মধ্যে উত্তর না দিলে ইভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা

  নিজস্ব প্রতিবেদক   বাণিজ্য মন্ত্রণালয় ইভ্যালির কাছে গ্রাহকদের দেনা পরিশোধসহ যেসব প্রশ্নের উত্তর চেয়েছিল আগামী তিন সপ্তাহের মধ্যে সেগুলোর উত্তর না দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার

বিস্তারিত...

আইপি টিভিতে এরা কারা

আরিফুজ্জামান তুহিন ও ইমন রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি ‘কর্নেল’ ফারুক রহমানের দল ফ্রিডম পার্টি। আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ আতাউল্লাহ খান বিতর্কিত সেই ফ্রিডম পার্টি করতেন

বিস্তারিত...

চেক কেটে টুকরো করার ভিডিও পাঠালে টাকা ফেরত, সর্বনাশা টোপ ইভ্যালির

মাসুদ রুমী   এক লাখ ৭০ হাজার টাকার একটি চেক (সিএ ১৭৫৪০৮৯) কাঁচি দিয়ে কাটছেন ইভ্যালির গ্রাহক মো. শামীম হোসেন। মোবাইলে এর ভিডিও ধারণ করে তা পাঠিয়ে দেন ইভ্যালিতে। ই-কমার্স

বিস্তারিত...

অবৈধ ভিওআইপির ভয়াবহ সিন্ডিকেট বছরে রাজস্ব ক্ষতি সাড়ে ৪ হাজার কোটি টাকা, র‌্যাব অভিযানের পরও নেওয়া হয়নি ব্যবস্থা

  নিজস্ব প্রতিবেদক   ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) কারবার করে একটি ভয়াবহ সিন্ডিকেট আঙুল ফুলে কলা গাছ হয়ে উঠেছে। তাদের অবৈধ কারবারে সরকার বছরে সাড়ে ৪ হাজার কোটি টাকার

বিস্তারিত...

© All rights reserved © 2026