1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

অক্টোবরেও রেমিট্যান্স কমলো

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২০৩ বার দেখা হয়েছে

প্রবাসীদের পাঠানো অর্থ অক্টোবর মাসে গত বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ কমে এসেছে ১ হাজার ৬৪৭ মিলিয়ন ডলার। গত বছর সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০২ মিলিয়ন ডলার। সেই হিসাবে কম এসেছে ৪৫৫ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবরে রেমিট্যান্স ৪ শতাংশ কম এসেছে। সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স আসে ১ হাজার ৭২৭ মিলিয়ন ডলার। গত কয়েকমাস ধরেই প্রবাসী আয় কমছে।

সম্প্রতি ডলারের বিপরীতে টাকা দুর্বল হয়েছে। এর অন্যতম কারণ রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়া।

এদিকে চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে রেমিট্যান্স এসেছে ৭ দশমিক ০৫ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ কম। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল ৮ দশমিক ৮১ বিলিয়ন ডলার।।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026