1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

অতিরিক্ত সচিব হলেন ১১৪ কর্মকর্তা।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১০৭ বার দেখা হয়েছে

সরকার ১১৪ জন যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে। শুক্রবার (১২ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত দু’টি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

 

প্রথম প্রজ্ঞাপনের মাধ্যমে ১১৩ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। এরপর তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এসব কর্মকর্তাকে সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) নিয়োগ করা হলো। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র Email: sa@mopa.gov.bd-এ প্রেরণ করবেন।

দ্বিতীয় প্রজ্ঞাপনের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত যুগ্মসচিব পর্যায়ের আরেকজন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026