1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কৃষিকে প্রযুক্তিনির্ভর ও লাভজনক করতে কাজ করছে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী নিম্নচাপ রূপ নিল গভীর নিম্নচাপে, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম ‘অর্ণব’ সূচকের পতনে লেনদেন শেষ বিমানের দাম্মাম ও রিয়াদের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত হত্যাচেষ্টার মামলায় আরও দুই দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা আগামী নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইলিয়াস আলী গুম: জিয়াউল ও সাইফুরের তদন্ত প্রতিবেদন পেছাল ট্রাইব্যুনাল সাফের প্রথম ম্যাচে হামজা-ফারহানকে পাচ্ছে না বাংলাদেশ পদ্মায় ব্যারেজ নির্মাণকাজ শুরু আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ওয়েলসকে রুখে দিয়ে শুরু বাংলাদেশের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা আয়োজিত অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে নিজেদের প্রথম ম্যাচে দারুণ ফল উপহার দিয়েছে বাংলাদেশ দল। আজারবাইজানের বাকুতে শনিবার ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা।

হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে অনুষ্ঠিত ‘জি’ গ্রুপের ম্যাচে তুলনামূলক বিচারে শারীরিকভাবে এগিয়ে ছিল ওয়েলস। তা সামলে ইউরোপের দলটির বিপক্ষে নিজেদের জাল অক্ষত রাখতে সক্ষম হয় কোচ আকবর হোসেন রিদনের শিষ্যরা।

ফিফা আয়োজিত টুর্নামেন্টটির উদ্বোধনী এই আসরে মোট ১৯১টি দেশের বয়সভিত্তিক দল অংশ নিচ্ছে। ১১ জনের বদলে প্রতিটি দলের হয়ে মাঠে নামতে পারেন আটজন ফুটবলার। ম্যাচগুলো ৬৮ মিটার দৈর্ঘ্য ও ৪৮ মিটার প্রস্থের মাঠে অনুষ্ঠিত হচ্ছে। ২০ মিনিট করে দুই অর্ধে মোট ৪০ মিনিট খেলা হচ্ছে।

টুর্নামেন্টের ‘জি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো হলো পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি, বুরুন্ডি ও ওয়েলস।

ড্রয়ের পর এক পয়েন্ট করে ঝুলিতে নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এবং তিন নম্বরে অবস্থান করছে ওয়েলস।

ওয়েলসের খেলোয়াড়দের শারীরিক সুবিধা থাকা সত্ত্বেও বাংলাদেশ যেভাবে খেলেছে, তাতে সন্তুষ্টি প্রকাশ করেছেন দলের গোলরক্ষক শ্রীনাথ সরকার।

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানিয়ে শ্রীনাথ বলেন, ‘আজ ওয়েলসের বিপক্ষে আমরা প্রথম ম্যাচটি খেলেছি। ওরা শারীরিকভাবে আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। সেটা বিবেচনা করলে আমরা খুব ভালো খেলেছি।’

‘আজ আমি গোলকিপিংয়ে চেষ্টা করেছি ক্লিন শিট ধরে রাখার, পরের ম্যাচগুলোতেও একই চেষ্টা থাকবে। আমরা ম্যাচ ধরে ধরে এগোচ্ছি। আমাদের দল ভালো খেলছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন,’ যোগ করেন তিনি।

রোববার ও সোমবার প্রতিদিন দুটি করে মোট চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। আর দিনের পরের ম্যাচে তারা মাঠে নামবে ইন্দোনেশিয়ার বিপক্ষে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026