1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

অবশেষে ঢাকায় বৃষ্টি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১০৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

নগরবাসীর কাছে এর আগে কখনো বৃষ্টি এতটা প্রার্থিত ছিল কি না কারও জানা নেই। টানা তীব্র গরমে নাকাল নগরবাসীর বৃষ্টি ছুঁয়ে প্রশান্তির খোঁজার আকুতি যেন শেষ হচ্ছিল না। অবশেষে নগরে ধরা দিল বহু আকাঙ্ক্ষি সেই বৃষ্টি।

বৃহস্পতিবার (২ মে) রাত ৯টার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি।

ঢাকায় বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। ‌ রাত ৮টা থেকেই মেঘ ডাকতে শুরু করে। বজ্রের ঝলকানিতে আলোকিত হয়ে ওঠে আকাশ। বৃষ্টি যে খুবই কাছে, তা আর বুঝতে বাকি থাকে না গরমক্লিষ্ট এ নগরের মানুষের কাছে। তাই মেঘের ডাক শুনে অনেকের মন আনন্দ নেচে ওঠে। বৃষ্টিতে ভেজার প্রস্তুতি নিতে থাকেন কেউ কেউ।

রাত ৯টার দিকে রাজধানীর বিভিন্ন অঞ্চলেরশুরু হয় হালকা বৃষ্টি। এরপর ক্রমে বাড়তে থাকে বৃষ্টির তীব্রতা। অবশ্য ১৫ মিনিট পর বৃষ্টি অনেকটা থেমেও যায়। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। স্বস্তির বৃষ্টি দেখে অনেকেই উচ্ছ্বাসে ভিজতে নেমে যান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026