1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

অসদাচরণের অভিযোগে হাইকোর্টের তিন বিচারপতিকে অব্যাহতি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯
  • ১৬০ বার দেখা হয়েছে

হাইকোর্টের তিন বিচারপতির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ ওঠায় তাঁদেরকে বিচার কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

অভিযুক্ত তিন বিচারপতি হলেন বিচারপতি কাজী রেজাউল হক, বিচারপতি এ কে এম জহুরুল হক এবং বিচারপতি সালমা মাসুদ চৌধুরী।

সুপ্রিম কোর্ট প্রশাসনের একজন উর্ধ্বতন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘তাঁদের (তিন বিচারপতি) বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু হয়েছে। ওই কর্মকর্তা বলেন, ‘এখন এই তিন বিচারপতির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগের তদন্ত হচ্ছে। এই তদন্তের জন্যই তাঁদেরকে বিচার কাজ থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে।’

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এটি রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির বিষয়। ফলে এখন এ নিয়ে কোন মন্তব্য করতে চান না তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026