1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

আওয়ামী লীগে প্রার্থী বেশি, হিসাব কষছে বিএনপি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২০৩ বার দেখা হয়েছে

নেত্রকোনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক প্রার্থী মনোনয়ন চাইবেন। তৃণমূলের নেতা-কর্মীরা জানান, আওয়ামী লীগের একাধিক প্রার্থীতে বেড়েছে একাধিক বিড়ম্বনা। পাশাপাশি আওয়ামী লীগে নবীন-প্রবীণ অনেক প্রার্থী থাকায় দলটির অবস্থা জটিল। অন্যদিকে, নানা হিসাব কষছে বিএনপি। জেলার পাঁচটি আসনের সবকয়টিতেই গত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এবারও দলটি আগের অবস্থান ধরে রাখতে চায়। অন্যদিকে আন্দোলনে বিজয়ের মাধ্যমে বিএনপি সংসদীয় আসনগুলোতে জয়লাভ করতে চায়।

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) : এ আসনের বর্তমান এমপি আওয়ামী লীগ থেকে নির্বাচিত মানু মজুমদার। আবারও তিনি প্রার্থী হবেন। এ ছাড়া আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশীরা হলেন, সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী, কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আতাউর রহমান খান আঁখির ও ছাত্রলীগের কলমাকান্দা উপজেলা শাখার সাবেক সভাপতি এরশাদুর রহমান মিন্টু। এ আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীরা হলেন- দলের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, কর আইনজীবী ফোরাম নেতা অ্যাডভোকেট মোস্তফা নুরুল আলম এবং দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আবদুর রাশেদ। কলমাকান্দায় জাতীয় পার্টি থেকে বিএনপিতে ফেরা স্থানীয় প্রভাবশালী নেতা গোলাম রব্বানী আবার পুরনো দলে যোগ দিয়েছেন। ফলে বিএনপির জন্য দুর্গাপুর-কলমাকান্দা আসনটি কঠিন হয়ে পড়েছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026