1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে ২৭৪ পদে চাকরি অস্ত্র মামলা : আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩ ডিসেম্বর বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে বসছেন তারেক রহমান ও সানায়ে তাকাইচি নিপ্পন ফাউন্ডেশন চেয়ারম্যানের নৈশভোজে প্রধানমন্ত্রী মাদকাসক্তি ছাড়াতে ছেলেকে বিদেশ পাঠিয়েও শেষ রক্ষা হলো না বাবার আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে : রাষ্ট্রপতি আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন প্রবাসীরা: প্রবাসীকল্যাণমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে বাড়ল ট্রেন আকামার মেয়াদ শেষ হলেও সৌদি ঢুকতে পারবেন প্রবাসীরা: মন্ত্রী জাপানে সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

আকামার মেয়াদ শেষ হলেও সৌদি ঢুকতে পারবেন প্রবাসীরা: মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

রিয়াদ, দাম্মামসহ কয়েকটি বিমানবন্দরে হুতিদের হামলার কারণে ঢাকা থেকে প্রায় দেড়শ ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ফ্লাইট বিপর্যয়ের কারণে নির্ধারিত সময়ে যেসব প্রবাসী বাংলাদেশি সৌদি আরবে যেতে পারছেন না, তাদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার ঢাকায় সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়ার উপস্থিতিতে এক অনুষ্ঠানে এ সুখবর দেন তিনি।

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ফ্লাইট বিপর্যয়ের কারণে নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারা এবং পরবর্তীতে আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া বাংলাদেশি কর্মীরা পুনরায় দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন।

“তারা যেতে পারলে ইলেকট্রনিক সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে এন্ট্রি সম্পন্ন হবে এবং তারা প্রবেশের অনুমতি পাবেন।”

রোববারের তথ্য অনুযায়ী, সৌদি আরবের রিয়াদ, দাম্মামসহ কয়েকটি বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের হামলা কারণে ঢাকা থেকে ১৪৬টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ২২ হাজার ২৩১ জন যাত্রী।

সোমবার রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে ‘সৌদি আরবের আইন ও বিধি কঠোরভাবে মেনে চলার মাধ্যমে দক্ষ শ্রম অভিবাসনের বিস্তৃতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন আরিফুল হক চৌধুরী। এরপর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত বিন আবিয়ার সঙ্গে বৈঠকও করেছেন তিনি।

মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে সমালোচনার মধ্যে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

গত ১৪ অক্টোবর ওই দুজনের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আগে থেকে ‘না জানার’ কথা বলছে বাংলাদেশ সরকার। মৃতুদণ্ড কার্যকর করার খবর সংবাদমাধ্যমে দিলেও তদন্ত ও বিচারিক প্রক্রিয়া নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি সৌদি সরকার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেছে, গন্তব্য দেশের আইনকানুন যথাযথভাবে মেনে চলার ওপর অনুষ্ঠানে গুরুত্বারোপ করেন প্রবাসী কল্যাণমন্ত্রী। এ বিষয়ে প্রয়োজনীয় প্রচারে সরকারের পাশাপাশি রিক্রুটিং এজেন্সিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বক্তৃতায় রিক্রুটিং এজেন্সিগুলোর উদ্দেশে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, সরকার ও রিক্রুটিং এজেন্সি এক হয়ে কাজ করলে জনশক্তি রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব।

কর্মীদের অভিবাসন ব্যয় কমাতে হবে মন্তব্য করে তিনি বলেন, “তিন লাখ টাকায় যেখানে যাওয়া সম্ভব, সেখানে ৭-৮ লাখ টাকা নেওয়া অনুচিত।

“ব্যবসা হালাল উপায়ে পরিচালনা করুন এবং কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় থেকে বিরত থাকুন, যেন সেই অর্থ তুলতে তুলতেই কর্মীদের সময় পার না হয়ে যায়।”

কর্মীদের বিদেশ গমন প্রক্রিয়া সহজীকরণ ও ভিসার বৈধতা দ্রুত যাচাইয়ে বিএমইটিতে আধুনিক প্রযুক্তি চালুর কাজ শুরু হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, যেকোনো অভিযোগ নিষ্পত্তির জন্য উন্মুক্ত ইমেইল সেবা চালু ও প্রচারের উদ্যোগও নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মো. নুরুল হক সৌদি আরবে কারাবন্দি বাংলাদেশিদের আগামী রোজায় বিশেষ ক্ষমার আওতায় আনার বিষয়ে দেশটির সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

পাশাপাশি যেকোনো দ্বিপক্ষীয় সমস্যা যৌথ আলোচনার মাধ্যমে সমাধানের প্রত্যাশা ব্যক্ত করে এজেন্সিগুলোকে অভিবাসন খরচ কমানোর আহ্বান জানান তিনি।

সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া বলেন, সৌদি আরবে নিজ দেশের নাগরিকদের পর সবচেয়ে বেশি বাস করেন বাংলাদেশের কর্মীরা। দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আগামীতে শ্রম খাতে আরও জোরদার ও সমৃদ্ধ হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এনামুল হক চৌধুরীও বক্তব্য দেন।

জাপান চুক্তি ও বিগ-বি: আগামীর শিল্প সম্ভাবনা

একটি দেশের ওপর ভর করা রেমিটেন্স কতটা নিরাপদ

বিদায়, আমার বন্ধু: স্মৃতির পাতায় তৌফিক

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026