1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

আগামীতে রাতে কোনো ভোট হবে না, বললেন সিইসি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১৯০ বার দেখা হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনকে প্রহসনে রূপান্তরিত করার ইচ্ছে নেই নির্বাচন কমিশনের। আগামীতে দিনের ভোট দিনে হবে, রাতে কোনো ভোট হবে না। এটি নিশ্চিত করতে চাই।

মঙ্গলবার (২৪ মে) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ইভিএম শতভাগ নির্ভুল, এটা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি কমিশন।

কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সময় নির্বাচন কমিশনারদের দায়িত্বশীল হওয়া উচিত। এমন কোনো বক্তব্য দেওয়া উচিত না, এমন কোনো কথা বলা ঠিক নয়—যাতে কমিশন বিব্রত হয়, ইসির মর্যাদা ক্ষুণ্ণ হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026