1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে ‘হতবাক’ অ্যান্ডারসন খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চিত পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের দুর্দান্ত জয়ের ম্যাচে এই কীর্তি গড়েন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের ১২০তম ম্যাচে ২০০ উইকেট পূর্ণ করেন রশিদ। এই তালিকায় তার পরেই রয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ। ১৫৩ ম্যাচে তার শিকার ১৭১ উইকেট।

রশিদের এই অর্জনের দিনে ব্যাট হাতেও দুর্দান্ত লড়াই করেছে আফগানিস্তান। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের মধ্যেই ৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে দলটি। নবম ওভারে আরও একটি উইকেট হারায় তারা।

এরপর আজমতউল্লাহ ওমরজাই ও ইজাজ আহমদজাইয়ের ব্যাটে ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। ষষ্ঠ উইকেটে ১৪২ রানের জুটি গড়েন তাঁরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছয় বা তার নিচে উইকেটের জুটিতে এটিই সর্বোচ্চ রান।

ওমরজাই শেষ পর্যন্ত নিজের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নেন। আফগানিস্তানের হয়ে এই সংস্করণে শতরান করা চতুর্থ ব্যাটার তিনি। তাঁর ইনিংসে ছিল ১২টি ছক্কা ও পাঁচটি চার।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রান সংগ্রহ করে আফগানিস্তান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম চার উইকেট ২০ রানের কমে হারানোর পর ২০০ বা তার বেশি রান সংগ্রহের প্রথম ঘটনা এটি। এই সংস্করণে এটি আফগানিস্তানের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহও।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। ইনিংসের অর্ধেক শেষে ৮৫ রানে ৫ উইকেট হারালেও শেষ ১০ ওভারে লড়াই চালিয়ে যায় দলটি।

জিম্বাবুয়ের হয়ে নেতৃত্ব দেন অধিনায়ক সিকান্দার রাজা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন তিনি। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও নয়টি ছক্কা।

তবে শেষ পর্যন্ত জয় পায় আফগানিস্তান। তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে তারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026