1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

আফগানিস্তানের বিপক্ষে সুপার ওভারে জিতল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়ে নায়ক হয়েছিলেন রুবায় ইসলাম রিজন। গতকাল ওমানের আল আমিরাতে চার ম্যাচ সিরিজের দ্বিতীয় যুব ওয়ানডেতেও আলো ছড়ালেন এই অলরাউন্ডার। ব্যাট ও বল হাতে তাঁর অবিশ্বাস্য পারফরম্যান্সে সুপার ওভারে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

টসে জিতে আগে ব্যাট করে নোমান সালারজাইয়ের ৭৬ ও ফরিদউল্লাহর ৫১ রানে ভর করে ৯ উইকেটে ৩০৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় আফগানরা। পেসার রিজন একাই নেন ৪ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে আব্দুল্লাহ আল মুহি (৫০), আল-আমিন হোসেন রনি (৭১) ও আহসান আল মুমিনের (৫৬) ফিফটিতে ভর করে জয়ের পথেই ছিল বাংলাদেশ। কিন্তু মাঝে দ্রুত উইকেট হারিয়ে ফেলে যুবারা। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৫ রান। ব্যাট হাতে ত্রাণকর্তা হয়ে ওঠেন রিজন। আমির হামজার শেষ ওভারে চার ও ছক্কায় ১৪ রান তুলে ম্যাচ টাই করেন তিনি; অপরাজিত থাকেন ১৯ বলে ৩৩ রানে। ৫০ ওভারে বাংলাদেশ থামে ৩০৪/৮ রানে।

এরপর নাটকীয় সুপার ওভারে প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ১০ রান। জবাবে বল হাতে এসে আফগান ব্যাটারদের মাত্র ৩ রানে আটকে দেন রিজন, নিশ্চিত করেন এক রুদ্ধশ্বাস জয়। আগামী বুধবার সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026