1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ নিজেদের ব্যর্থতা স্বীকার করলেন হৃদয় অবৈধ ফোন বন্ধে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর, ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে চান না আফগানিস্তান কোচ বাংলাদেশের বিপক্ষে সিরিজ-সেরা হওয়ার পর নিষিদ্ধ অস্ট্রেলিয়া পেসার ‘মোটেও ভালো মনে হচ্ছে না’, সাকার চোট নিয়ে চিন্তিত আর্তেতা সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী হেলিকপ্টারে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

আবারও আইসিইউতে চিত্রনায়ক ফারুক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩৬৮ বার দেখা হয়েছে

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও আইসিউতে স্থানান্তর করা হয়েছে ঢাকাই সিনেমার কিংবদন্তি চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুককে।বর্তমানে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দীর্ঘদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখার পর তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছিলো। কিন্তু হঠাৎ অবস্থার অবনতি হওয়ায় গত ১ মে তাকে আবারো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী তিনি জানান, ‘গত মাসে মাত্র দুই দিনের জন্য কেবিনে আনা হয় ফারুককে। তার সুস্থতার ব্যাপারে আমরা আশাবাদী হয়েছিলাম। কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়। শারীরিক অবস্থার উন্নতি নিয়ে নতুন কোনো তথ্য দেওয়ার মতো নেই। চিকিৎসক আমাদের ধৈর্য ধরতে বলেছেন। আমরা তা–ই করছি। দেশবাসীর কাছেও ফারুকের জন্য দোয়া চাই।’ ফারহানা পাঠান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026