1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ নিজেদের ব্যর্থতা স্বীকার করলেন হৃদয় অবৈধ ফোন বন্ধে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর, ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে চান না আফগানিস্তান কোচ বাংলাদেশের বিপক্ষে সিরিজ-সেরা হওয়ার পর নিষিদ্ধ অস্ট্রেলিয়া পেসার ‘মোটেও ভালো মনে হচ্ছে না’, সাকার চোট নিয়ে চিন্তিত আর্তেতা সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী হেলিকপ্টারে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

আমেরিকার কংগ্রেস ভবনে হামলা, নিহত ৪

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ২২০ বার দেখা হয়েছে

প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশন চলার সময় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা আমেরিকার আইনসভা কংগ্রেস ভবনে হামলা করেছে। এ ঘটনায় চার জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার আইন-প্রণেতারা যখন নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেন তখনই ট্রাম্পের শত শত সমর্থক কংগ্রেস ভবন ক্যাপিটলে ঢুকে পড়ে। হামলাকারীরা ভাঙচুর চালায়। তারা পুলিশের ওপর হামলা করে। পুলিশ তাদের সরাতে পুরো ভবন অবরুদ্ধ করে ফেলে। পুলিশ পাহারা দিয়ে আইনপ্রণেতাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এ সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যার মধ্যে ৪৭ জনকে কারফিউ ভাঙার জন্য গ্রেপ্তার করা হয়েছে।

ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটান পুলিশ জানিয়েছে, তারা ৫টি বন্দুক জব্দ করেছে। হামলায় কয়েকজন পুলিশ সদস‌্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, জো বাইডেন ঘটনাকে একটি ‘বিদ্রোহ’ বলে আখ্যায়িত করেন বলেছেন, ‘ট্রাম্পকে এখনই কোনো জাতীয় টিভি চ্যানেলে গিয়ে এই হিংসা থেকে মানুষকে বিরত থাকতে আহ্বান করা উচিত।’ তবে ট্রাম্প একটি ভিডিও বার্তায় তার সমর্থকদের বাড়ি ফিরে যেতে অনুরোধ করেছেন।

এ ঘটনার পর যৌথ অধিবেশন স্থগিত হয়ে যায়। তবে রাতে আবার তা শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে জর্জিয়ার দুটি সিনেটের আসন জিতে যায় ডেমোক্র্যাটরা। এর ফলে সিনেট ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে চলে এলো। ডেমোক্রেটিক পার্টির দুই প্রার্থী রাফায়েল ওয়ারনক ও জন ওসফ সিনেটে নির্বাচিত হয়েছেন।

ক্যাপিটলে হামলার পর বিশ্বনেতারা এর তীব্র নিন্দা জানিয়েছেন। খোদ রিপাবলিকান পার্টির একাধিক গুরুত্বপূর্ণ নেতা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন। নেব্রাস্কার রিপাবলিকান সিনেটর বেন স্যাসি বলেছেন, ‘এটা একটা কুৎসিত দিন।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026