1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদির কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, ১ জনের মৃত্যু ‘প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর এযাবৎকালের সেরা পরামর্শ’ | Boishakhi Online মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা চালুর উদ্যোগ প্রধানমন্ত্রী হিসেবে খুলনায় প্রথমবার তারেক রহমান আন্তর্জাতিক জিন ব্যাংকে যুক্ত হচ্ছে সুন্দরবনের সাতটি জলজ প্রজাতির ডিএনএ সিকোয়েন্স হিরণ পয়েন্ট ও নলিয়ান পরিদর্শন শেষে মোংলা নৌঘাঁটিতে প্রধানমন্ত্রী মোংলায় বানৌজাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ব্যাটে-বলে অস্ট্রেলিয়াকে ভুগিয়ে ইয়ানসেনের প্রত্যয়, ‘বারবার ফিরে আসবই’ ফিফা নারী ফুটবল র‌্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে বিসিবি একাদশ

আর্জেন্টাইন ফুটবলারসহ বিমান নিখোঁজ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৯
  • ২৩৩ বার দেখা হয়েছে

প্রিমিয়ার লিগের ক্লাব কার্ডিফ সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার এমিলিয়ানো সালার বহনকৃত ছোট একটি বিমান নিখোঁজ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার রাতে ফ্রান্স আর কার্ডিফের মাঝে ইংলিশ চ্যানেল অতিক্রমের সময় রাডারের বাইরে চলে যায় বিমানটি।

ফ্রেঞ্চ পুলিশ জানিয়েছে, পিপার মালিবো নামের ছোট ওই বিমানের দু’জন ছিলেন। এর মধ্যে একজন ২৮ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার এমিলিয়ানো সালা, যাকে ফ্রেঞ্চ ক্লাব নান্তের কাছ থেকে ১৫ মিলিয়ন ইউরোতে শনিবার নিজেদের দলে ভিড়িয়েছে কার্ডিফ সিটি।

বিমানটি ভূমি থেকে ২ হাজার ৩০০ ফিট উপরে উঠার পরই যোগাযোগ হারিয়ে ফেলে। একটি লাইফবোট আর দুটি হেলিকপ্টার দিয়ে বিমানটি খোঁজার চেষ্টা করা হয়েছে।বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৯/মাহবুব

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026