1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিগ ব্যাশে মেলবোর্নের হয়ে মাঠ মাতাবেন মোস্তাফিজ ঢাকা শিক্ষা বোর্ড থেকে সরানো হলো প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর ভাইকে ‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ গড়তে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সাক্ষাৎ, আলোচনায় ঋণ ও উন্নয়ন প্রকল্প ব্যালন ডি’অর জিতলে কত টাকা পান ফুটবলাররা, ট্রফির দাম কত? জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে : হুইপ দুলু ইরাকে আর্চারিতে দুই ইভেন্টের পদকের লড়াইয়ে বাংলাদেশ রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ফের হামলা হুথিদের আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি

ইরাকে আর্চারিতে দুই ইভেন্টের পদকের লড়াইয়ে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্ট (স্টেজ-২) এর রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ।

আলিফ-সাগর-রাফিকে নিয়ে গড়া বাংলাদেশ দল রিকার্ভ পুরুষ দলগত বিভাগের ফাইনালে উঠেছে। ছবি: আর্চারি ফেডারেশন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-২) আলো ছড়াচ্ছেন আলিফ, বন্যারা। তাদের কাঁধে সওয়ার হয়ে রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফলে পদক প্রাপ্তিও নিশ্চিত হয়ে গেছে দলের।

ইরাকের সোলাইমানিয়াহতে সোমবার আবদুর রহমান আলিফ, মো. সাগর ইসলাম ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফিকে নিয়ে গড়া বাংলাদেশ দল ‘বাই’ পেয়ে সেমি-ফাইনালে ওঠে। ফাইনালে ওঠার লড়াইয়ে তারা উজবেকিস্তানকে হারান ৬-০ পয়েন্টে।

শ্রীলঙ্কাকে হারিয়ে কম্পাউন্ড মহিলা দলগত বিভাগের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ছবি: আর্চারি ফেডারেশন

সোনা জয়ের লড়াইয়ে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ লড়বে স্বাগতিক ইরাককে সেমি-ফাইনালে ৬-২ পয়েন্ট হারিয়ে আসা কাজাখস্তানের।

কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে দলই ছিল চারটি। ফলে সেমি-ফাইনাল দিয়ে শুরু হয় ইভেন্টটি। বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনিকে নিয়ে গড়া বাংলাদেশ দল সেমি-ফাইনালে শ্রীলঙ্কাকে ২৩৩-২১৯ স্কোরে হারায়।

এই ইভেন্টের ফাইনালেও বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান। বুধবার হবে শিরোপা লড়াই।

জাপান চুক্তি ও বিগ-বি: আগামীর শিল্প সম্ভাবনা

একটি দেশের ওপর ভর করা রেমিটেন্স কতটা নিরাপদ

বিদায়, আমার বন্ধু: স্মৃতির পাতায় তৌফিক

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026