1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে : হুইপ দুলু ইরাকে আর্চারিতে দুই ইভেন্টের পদকের লড়াইয়ে বাংলাদেশ রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ফের হামলা হুথিদের আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি বিগ ব্যাশে দল পেলেন মুস্তাফিজ বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর বিশ্ব ইজতেমার তারিখ দ্রুত ঘোষণার দাবি সাদপন্থীদের বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসে যোগ দিলেন মুস্তাফিজুর রহমান দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ফের হামলা হুথিদের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ‘সুনির্দিষ্ট’ হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি। একই সঙ্গে সৌদি আরবের পূর্ব ও পশ্চিমাঞ্চলে অপরিশোধিত জ্বালানি তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে কয়েকটি ড্রোন হামলার কথাও জানিয়েছে গোষ্ঠীটি। তবে রিয়াদের বিমানবন্দরে হামলার দাবি সৌদি কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করেনি।

হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এসব কথা জানান। তিনি বলেন, হুথিদের বাহিনী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে সৌদি আরব দাবি করেছিল, রিয়াদের দিকে ধেয়ে আসা হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। সৌদি আরবের এ ঘোষণার পরই বিমানবন্দরে হামলা চালানোর দাবি জানাল হুথিরা।

এদিকে ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছে, দেশটির রাজধানী সানায় দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালানো হয়েছে। তবে রিয়াদের বিমানবন্দরে হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গতকাল রোববার হুথিরা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটি এবং জিজানের একটি নৌঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছিল।

হুথিদের অভিযোগ, গত ২৪ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে অন্তত ৫৬টি বিমান হামলা চালিয়েছে। এসব হামলা হয়েছে হোদেইদাহ, লাহজ, আমরান, সাহদা, আল-জওফ, তাইজ ও ইব প্রদেশের বিভিন্ন এলাকায়।

গত কয়েক দিন ধরে সৌদি আরবে একের পর এক হামলার দাবি করে আসছে ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী। গত শনিবার হুথিরা জানায়, সেদিন সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে তারা সাতটি হামলা চালিয়েছে।

সৌদি আরবের অভিযোগ, হুথিরা পবিত্র শহর মক্কা ও মদিনা লক্ষ্য করেও হামলা চালিয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে গোষ্ঠীটি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026