1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

বিগ ব্যাশে দল পেলেন মুস্তাফিজ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই খেলা হয়েঠে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। তবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে খেলা হয়নি তার। এবার সেই টুর্নামেন্টেও অভিষেক হতে যাচ্ছে ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজের।

সাকিব আল হাসান আর রিশাদ হোসেনের পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে দল পেয়েছেন মুস্তাফিজ। অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টের আগামী আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমান।

বিগ ব্যাশে ১৬তম আসরে খেলার জন্য ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তি পত্র (এনওসি) চেয়েছেন মুস্তাফিজ।

আজ (২৬ অক্টোবর) ঘরোয়া ‘ডি-থ্রি’ টুর্নামেন্টের নিলাম চলাকালে সংবাদমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি জানান, বিবিএলের আগামী আসরে খেলার জন্য এনওসি চেয়েছেন মুস্তাফিজ ও লেগ স্পিনার রিশাদ হোসেন।

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের দুই ক্রিকেটারের অংশগ্রহণের অনুমতি দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন তামিম।

এদিকে বিবিএলের গত আসরে হোবার্ট হারিকেনসের হয়ে খেলেছিলেন রিশাদ। আগামী আসরেও রিশাদ হোবার্টেই থাকছেন।

গত মৌসুমে হোবার্টের হয় বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন রিশাদ। ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে হোবার্টের সর্বোচ্চ শিকারী ছিলেন তিনি। মৌসুম শেষে হোবার্টের ‘প্লেয়ার অব দা ইয়ার’-এর স্বীকৃতি পেয়েছিলেন রিশাদ।

আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশের নতুন মৌসুম।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026