1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

ই-রিটার্নে ব্যাংকিং তথ্য সংযুক্তির উদ্যোগ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার দেখা হয়েছে

 

অর্থনীতি ডেস্ক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান জানিয়েছেন, আগামী বছর থেকে ই-রিটার্ন ব্যবস্থায় ব্যাংকিং তথ্য সংযুক্ত করা হবে। তিনি রোববার (২১ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়কর রিটার্ন দাখিল সাপোর্টিং বুথ উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান।

চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, আয়কর ব্যবস্থাকে স্বচ্ছ ও সহজ করার লক্ষ্যে ই-রিটার্ন ব্যবস্থায় ব্যাংকিং তথ্য অন্তর্ভুক্ত করা হবে। একই সঙ্গে, আগামী বছর রিটার্ন দাখিলের জন্য ব্যবহারযোগ্য অ্যাপস তৈরি করা হবে।

তিনি আরও বলেন, রাজস্ব আয়ে তথ্যের কারচুপি বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। অনলাইনে রিটার্ন জমা দেওয়ার মাধ্যমে সরকারের আয় বৃদ্ধি পাবে এবং প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও কার্যকর হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026