1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে পৌঁছেছে বাংলাদেশ সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা যুবক গ্রেফতার ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য বিএমইউতে স্থানান্তর বৈশ্বিক জ্বালানি সংকটে চাপে পোশাকশিল্প রশিদের ঘূর্ণিতে ১৬০ রানে গুটিয়ে গেল বাংলাদেশ আফগানিস্তানের কাছে লজ্জাজনক হার, টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের ঢাকা-দাম্মাম ফ্লাইট চলাচল শুরু ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ

ঈদযাত্রায় এবারও বঙ্গবন্ধু সেতুর উভয় প্রান্তে যানজট-ভোগান্তির আশঙ্কা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৪৬ বার দেখা হয়েছে

এবারও সড়ক পথে ঈদ যাত্রায় সুখবরের আশা নেই দেশার উত্তরাঞ্চলের মানুষের। প্রতি বছরের মতো এবারও বঙ্গবন্ধু সেতুর উভয় প্রান্তে সম্ভাব্য যানজট-ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রী, পরিবহন শ্রমিক ও সংশ্লিষ্টরা। এ ছাড়া যানজট হবে না এমন নিশ্চয়তা দিতে পারেনি কতৃপক্ষ।

প্রতিবছর ঈদের আগে-পরে যানজটে চরম ভোগান্তিতে পড়তে হয় কয়েক লাখ মানুষকে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই মহাসড়ক দিয়ে স্বাভাবিক অবস্থায় প্রতিদিন ২৬টি জেলার কমপক্ষে ১১৬টি রুটের ১৮ থেকে ২০ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদের আগে সেটা বেড়ে ৫০ থেকে ৬০ হাজার পর্যন্ত হয়। ধারণ ক্ষমতার অতিরিক্ত যানবাহনের কারণে সৃষ্টি হয় প্রচণ্ড যানজটের।

 

ওই সড়কে নিয়মিত চলাচলকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়ক দুর্ঘটনা, রাস্তায় যানবাহন বিকল হয়ে পড়া, ট্রাফিক আইন অমান্য করে চালকদের বেপড়োয়া গাড়ি চালনা ও প্রতিকূল আবহাওয়ার কারণেও স্বাভাবিক যানচলাচল বাধাগ্রস্ত হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026