1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

উদ্বেগ বাড়াচ্ছে অবৈধ অস্ত্র

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০২ বার দেখা হয়েছে

গত ২৫ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নাগেরহাট এলাকায় লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমামকে ফিল্মি স্টাইলে গুলি করে দুর্বৃত্তরা। জনসম্মুখে দুর্বৃত্তদের এমন নৃশংস আয়োজন রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকার সাধারণ মানুষের মাঝে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এই হত্যাকান্ডে অংশ নেওয়া লাদেন বাহিনীর ক্যাডাররা নতুন ৭.৬৫ বোরের চকচকে অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার করে। এই কিলিং মিশনের জন্যই এসব অস্ত্র সংগ্রহ করেছিল। চাঞ্চল্যকর এই ডবল মার্ডারের নেপথ্য মদদদাতা স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান কাশেম জিহাদী। গত শুক্রবার একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ সাদ্দাম হোসেন নামের এক অস্ত্র ব্যবসায়ীকে রাজশাহীর কাটাখালির আবহাওয়া পাড়া থেকে গ্রেফতার করে র‌্যাব-৫ এর একটি দল। সাদ্দাম একটি বইয়ের ভিতরের পাতা কেটে বিশেষ কৌশলে বিক্রির জন্য একজন ক্রেতার কাছে নিয়ে ঢাকার দিকে রওনা হচ্ছিল। তবে এর আগেই সাদ্দামকে গ্রেফতার করে র‌্যাব। এর আগে গত ১৮ আগস্ট রাজশাহীর পুটিয়া থেকে ছদ্মবেশী বাদাম বিক্রেতা মিলন হোসেনকে চারটি ওয়ান শুটারগান ও ছয় রাউন্ড গুলিসহ গ্রেফতার করে র‌্যাব-৫ এর সদস্যরা।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026