1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

উদ্বোধনের জন্য প্রস্তুত মেট্রোরেল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ২০৯ বার দেখা হয়েছে

চলতি বছরের ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মেট্রোরেল উদ্বোধনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। প্রধানমন্ত্রী সময় দিলেই তারিখ নির্ধারণ করা হবে। শুরুতে চলবে ১০টি ট্রেন।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর দিয়াবাড়িতে মেট্রোরেলের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

এমএন সিদ্দিক বলেন, মেট্রোরেল উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে। তিনি সময় দিলেই তারিখ নির্ধারণ করা হবে। বহরে ১২টি ট্রেন আছে। এর মধ্যে ১০টি ট্রেন চলাচল করবে শুরুতে। দুটি স্ট্যান্ডবাই থাকবে। মেট্রোরেল পথে কোনো সমস্যা হলে বসে থাকা দুটি ট্রেন ব্যবহার করা হবে। আগারগাঁও থেকে কমলাপুর রুট ২০২৩ সালের ডিসেম্বরে চালু হবে। তখন ২৪টি ট্রেন চলবে ফুল ফেজে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে অভ্যস্ত হওয়ার জন্য শুরুতে ফুল ফেজে যাবো না। একটু ডিলে করবো। সিস্টেম অনুযায়ী বেশি সময় দাঁড়াবো। তিন মাস ধীরগতিতে চলবে মেট্রোরেল। কারণ মানুষের একটু অভ্যস্ত হওয়া দরকার। তিন মাস পর ফুল ফেজে চলবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026