1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

এইচএসসিতে ঢাকা কলেজে পাসের হার ৯৯.৩৮ শতাংশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে ঢাকা কলেজে মোট ১ হাজার ১৪৩ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬৮৮ জন। প্রতিষ্ঠানটিতে এ বছর পাসের হার ৯৯.৩৮ শতাংশ। শনিবার (৩১ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে প্রকাশিত তথ্য ও কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এ বছর ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৮৬১ জন। তাদের মধ্যে পাস করেছেন ৮৫৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ৬৪১ জন। মানবিক বিভাগ থেকে ১৪৮ জন পরীক্ষার অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে পাস করেছেন ১৪৬ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ১২ জন পরীক্ষার্থী। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৩৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন পরীক্ষায়। তাদের মধ্যে ১২৯ জন শিক্ষার্থী পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৩৫ জন। ফলাফলের প্রতিক্রিয়ায় ঢাকা কলেজ শিক্ষার্থী নাজমুস সালেকিন রাইয়ান বলেছেন, বিগত বছরের তুলনায় এবারের এইচএসসি পরীক্ষা তুলনামূলক অনেক কঠিন হয়েছে। এরপরও এ প্লাস অর্জন করতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আগের বছরগুলোয় পরীক্ষাকেন্দ্রে যেভাবে নজরদারি করা হতো, এবার তার তুলনায় অনেক বেশি কঠোর নজরদারি ছিল। এর পাশাপাশি বন্যার সময় আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সব মিলিয়ে আমরা বেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলাম। ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেছেন, গতবারের তুলনায় আমাদের মোট পাসের হার বেড়েছে। গতবার ঢাকা কলেজে পাসের হার ছিল ৯৯.২৯ শতাংশ। এবার সেটি বেড়ে ৯৯.৩৮ শতাংশ হয়েছে। সার্বিক পরিস্থিতিতে সারা বাংলাদেশে জিপিএ-৫ অর্ধেকের নিচে নেমে এসেছে। পাসের হারও প্রায় অর্ধেকে ৫২ শতাংশে নেমে এসেছে। সেই পরিপ্রেক্ষিতে হয়তো আরও ভালো ফলাফল হতে পারত। তার ভাষ্য, যেহেতু এই ছেলেগুলো ৫ আগস্টের পর বিভিন্ন কারণে নানা ডিস্টার্বেন্সের মধ্যে ছিল। কলেজ কর্তৃপক্ষ চেষ্টা করেছে যত সম্ভব ভালো ফলাফলের জন্য। আজ শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। ১১টি শিক্ষাবোর্ডে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026