1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢাকা মেডিকেলে মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আটক থাকা এক হাজতি ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়েন, এর পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর তিনি মারা গেছেন।

কারারক্ষী রফিকুল ইসলাম জানিয়েছেন শনিবার সাকল ১০টা ৪৫ মিনিটের দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া হাজতির নাম মো. ইসমাইল, তার বয়স ২৮ বছর। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর কানাপাড়া গ্রামের নাস্তার আলীর ছেলে। কেন্দ্রীয় কারাগারে তার হাজতি নম্বর ছিল ১৫৭/২৬। তবে ইসমাইল কোন মামলায় কারাবন্দি ছিলেন সে বিষয়ে কারারক্ষী রফিকুল ইসলাম কোনো তথ্য দেননি।

রফিকুল ইসলাম বলেন, এদিন সকাল সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় ইসমাইল হঠাৎ ‘গুরুতর অসুস্থ হয়ে পড়েন’।

“কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাৎক্ষণিকভাবে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। এরপর এখানকার দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা ঘোষণা করেন।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

পরিদর্শক হাবিবুর বলেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত সম্পন্ন হবে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে জানিয়ে তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মাটি বাঁচানোর বৈশ্বিক আলোচনায় বাংলাদেশের জায়গা কোথায়?

ব্যাটারি রিকশার বিধিমালা: নিরাপত্তা, নাকি জীবিকার ওপর বেড়া?

মেট্রোরেলে প্রবীণের মৃত্যু: একটু বসার জায়গা ছাড়েনি কেউ

উদীচীর ৫৮: কনটেন্টের কোলাহলে মুক্তবুদ্ধির ধ্রুবতারা

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026