1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

৭ দফা দাবিতে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ চলছে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

সাত দফা দাবি আদায়ে ঢাকা থেকে খুলনা, ঝিনাইদহ ও কুষ্টিয়াগামী লংমার্চ করছে ১১ দলীয় জোট। আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে লংমার্চ শুরু হয়। পথে গোপালগঞ্জের কাশিয়ানির ভাটিয়াপাড়া মোড়ে পথসভা করেছে জোট।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, লংমার্চের বহর ভাটিয়াপাড়া মোড়ে পৌঁছালে হাজার হাজার নারী-পুরুষ তাদের স্বাগত জানান। এ সময় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দেন।

আজ বেলা পৌনে ১২টায় এ পথসভা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন ১১ দলীয় জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, 'জনতার উচ্ছ্বাসকে সম্মান জানিয়ে জামায়াত আমির ১১ দলের সাত দফা দাবি আদায়ে অনড় ভূমিকা পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।'

কাশিয়ানির পথসভা শেষে লংমার্চের বহর খুলনার উদ্দেশে যাত্রা করে। খুলনা মহানগরীর শিববাড়ির মোড় এবং ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে আয়োজিত পথসভায় অংশ নেবে বহরটি। এরপর যশোরের মুড়লীর মোড় ও ঝিনাইদহ বাস টার্মিনালে পথসভা অনুষ্ঠিত হবে। সবশেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শেষ হবে।

এর আগে সকাল ১০টায় শরীয়তপুরের নাওডোবায় একটি পথসভায় অংশ নেয় লংমার্চের বহর। সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের এই লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সাত দফা দাবি আদায়ে এর আগে গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে প্রথম লংমার্চ করে ১১ দল। দ্বিতীয় লংমার্চটি অনুষ্ঠিত হয় ১৯ সেপ্টেম্বর, রংপুর অভিমুখে।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026