ভারতের আহমেদাবাদে চলা এই প্রতিযোগিতায় এ নিয়ে দুই ম্যাচে জয়ের স্বাদ পেল বাংলাদেশ।
সিঙ্গাপুরকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয় কাবাডি দল। ছবি: প্রোকাবাডি ফেইসবুক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
রুদ্ধাশ্বাস লড়াইয়ে কেনিয়ার বিপক্ষে হারের পর দ্রুতই জয়ের পথে ফিরল বাংলাদেশ। সিঙ্গাপুরকে উড়িয়ে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় জয় তুলে নিলেন মিজানুর-নাসিররা।
ভারতের আহমেদাবাদের ভীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সে এ দিন ‘বি’ গ্রুপের ম্যাচে সিঙ্গাপুরকে ৬০-২৮ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচে দুই জয়ে দলের পয়েন্ট হলো ৪।
কানাডাকে ৬৭-২৮ ব্যবধানে গুঁড়িয়ে আসর শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে জমজমাট লড়াইয়ের পর কেনিয়ার বিপক্ষে ৩২-৩১ পয়েন্টে হেরেছিল।
গ্রুপ পর্বে নিজেদের পরের ম্যাচে বাংলাদেশ বুধবার মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।
সার্বিয়া ও ব্রাজিলে নির্বাচনি বিজয় এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্ন
মশাই ভরসা: জনসংখ্যা নিয়ন্ত্রণে নতুন ইতিহাস
ইউরোপের সংকট: অভিবাসন নয়, মূলে জীবনযাত্রার দুর্দশা
কবরের অপেক্ষায় মুক্তিযোদ্ধার লাশ ও আমাদের লজ্জা