ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে একের পর এক চুরির অভিযোগ তুলে ফেসবুক লাইভে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী উদ্যোক্তা সাথী আক্তার জামিন পেয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের ষষ্ঠ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলাম ৫০০ টাকার বন্ডে নিজ জিম্মায় তাঁর জামিন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মোস্তাছিনুর রহমান।
সাথী আক্তার ভালুকায় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে একের পর এক চুরির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে আসেন। এ সময় তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিএনপি সরকারের সমালোচনা করেন।
তাঁর জামিনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর এ নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে।