1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চার দফায় কমার পর ভরিতে ২,২১৬ টাকা বাড়ল সোনার দাম শব্দতরঙ্গ দিয়ে আগুন নেভানোর যন্ত্র: আন্তর্জাতিক বিজ্ঞান মেলায় স্বর্ণ জিতল কিশোরী জেবিআইসির গভর্নর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলা নিয়ে আলোচনা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা শেরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪ কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ প্রথম সেশনেই ২ উইকেট হারিয়ে মধ্যোহ্ন বিরতিতে বাংলাদেশ দল | Boishakhi Online অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ ফেসবুক লাইভে সরকারের সমালোচনায় গ্রেফতার সেই নারী উদ্যোক্তা সাথী আক্তারের জামিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক

শেরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

শেরপুরে বাস ও সিএনজিচালিত রিকশা (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে জুয়েল (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের হাওড়া খানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল শেরপুরের নকলা উপজেলার বারোমাইশা গ্রামের হাবুল মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর থেকে নকলাগামী একটি অটোরিকশা হাওড়া খানবাড়ি এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কের পাশে একটি ড্রামট্রাক দাঁড়িয়ে ছিল। সংঘর্ষে অটোরিকশার যাত্রী জুয়েল ঘটনাস্থলেই মারা যান এবং আহত হন আরও চার যাত্রী।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আহত চারজনের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ থানায় আনার পর ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026