1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

করোনায় আরও ৭০ জনের মৃত্যু, শনাক্ত ২৪৩০, শনাক্তের হার ৯.৬৬ শতাংশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৬০৯ বার দেখা হয়েছে

করোনা

ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৭০জনসহ মোট ২৪ হাজার ৭০ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর ২৫ হাজার ১৬৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ। এ পর্যন্ত মোট ৯০ লাখ ৬৪ হাজার ১৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৭১ শতাংশ। এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৬৩ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৪৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জনে।

আজ রবিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। করোনায় গতকাল শনিবার ৬১, শুক্রবার ৭০, বৃহস্পতিবার ৮৮, বুধবার ৭৯, মঙ্গলবার ৮৬ ও সোমবার ৯৪ জনের মৃত্যু হয়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026