1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

কিছুই থাকে না বিএনপির ♦ আন্দোলনসঙ্গীরা চায় ৩ শতাধিক আসন ♦ আলোচনার মাধ্যমে হবে সিদ্ধান্ত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১২১ বার দেখা হয়েছে

যুগপৎ আন্দোলনের বেশ কয়েকটি দল আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির কাছে আসন ছাড় চেয়ে তালিকা হস্তান্তর করেছে। যে কটি দল তালিকা দিয়েছে, তা এক করলে ২ শতাধিক আসনে দাঁড়ায়। এর বাইরে আরও কিছু দল রয়েছে যেগুলো এখনো কৌশলগত কারণে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করছে। কিন্তু শেষ পর্যন্ত বিএনপির সঙ্গেই জোট করে ভোট করবে। এসব দল বিএনপির কাছে আসন ছাড়ের তালিকা পাঠালে দেখা যাবে এই তালিকা তিন শতাধিক হবে। ফলে বিএনপির কিছুই থাকছে না।

বিএনপি ও সমমনাদের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত হবে কোন দল ও জোটকে বিএনপি কত আসন ছেড়ে দেবে। সমমনারা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত আসন চাইলে না-ও পেতে পারেন। বিএনপি সমমনাদের জন্য সর্বোচ্চ ৫০টি আসন ছাড় দিতে চায়। এতে আসন ভাগাভাগি নিয়ে সমমনাদের সঙ্গে বিএনপির মতবিরোধ হওয়ার আশঙ্কা দেখছেন নেতারা। সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের ৫৮ আসনে ছাড় দিয়েছিল বিএনপি। এর মধ্যে জামায়াতে ইসলামীকে ২২ আসন ও অন্যদের ৩৬ আসন ছাড় দেয় দলটি।

এ প্রসঙ্গে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংসদ নির্বাচনে বিএনপি মিত্রদের কত আসন ছাড়বে, সেটা আলোচনা ও বিবেচনার বিষয়। আমরা এমন আসনেই শরিকদের প্রার্থী দেব, যেসব আসনে জয়লাভের বাস্তব সম্ভাবনা রয়েছে।’বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026