1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

ক্রীড়া পরিদপ্তর ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ মে, ২০১৭
  • ২১৯ বার দেখা হয়েছে

দেশের তৃণমূল পর্যায়ের ফুটবল খেলোয়াড়দের প্রতিভা বিকাশের লক্ষ্যে ক্রীড়া পরিদপ্তর ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট আজ থেকে ঢাকা শারীরিক শিক্ষা কলেজ মাঠে শুরু হয়েছে।
ক্রীড়া পরিদপ্তরের আওতাধীন জেলা ক্রীড়া অফিসের মাধ্যমে অনূর্ধ্ব-১৬ বছরের ছেলেদের ফুটবল প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণপূর্বক প্রতি জেলা থেকে প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ প্রদান করে ৮টি বিভাগীয় দল গঠন করা হয়। উক্ত ৮টি বিভাগীয় দল নিয়ে জাতীয় পর্যায়ের ডেভেলপমেন্ট কাপ ফুটবল খেলার এই আয়োজন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আসাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় ক্রীড়া পরিদপ্তরের পরিচালক ডাঃ মোঃ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ টুর্নামেন্ট থেকে প্রাপ্ত প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে প্রতিযোগিতা শেষে ২১ দিনব্যাপী আবাসিক ফুটবল প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হবে। এসব খেলোয়াড়দেরকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় ফুটবল কোচগণ প্রশিক্ষণ প্রদান করবে। এর আগে আজ ৮টি বিভাগের খেলোয়াড় ও কোচদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ উদ্বোধনী দিনে ময়মনসিংহ এবং রংপুর বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026