1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে কাল সকাল-সন্ধ্যা হরতাল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ২৩৩ বার দেখা হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি,নির্বাচনী কর্মকর্তাসহ সাতজনকে হত্যা ও বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে গুলি করে হত্যার প্রতিবাদে কাল বুধবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ।

আজ মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনটির খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাঙ্গালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি মো. লোকমান হোসেন মুঠোফোনে প্রথম আলোকে হরতালের বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল সোমবার রাঙামাটির বাঘাইছড়ির নয় মাইল এলাকায় ভোট গ্রহণ ও গণনা শেষে গাড়িতে করে ফেরার সময় নির্বাচনী কর্মকর্তাসহ সাতজন নিহত হন। আহত হন ২০ জনের বেশি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026