1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

গণভবনে আ.লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১১৯ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা বৃহস্পতিবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যা সাড়ে ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

এর আগে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান জানান, নির্বাচন পরিচালনা উপকমিটি গঠন, আগামী দিনে দলীয় কর্মসূচি এজেন্ডায় আছে। আরও বিভিন্ন বিষয় নিয়ে জননেত্রী শেখ হাসিনা দিকনির্দেশনা দেবেন।

সবশেষ গত ১২ আগস্ট আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026