1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি: জনগণের হাতে ক্ষমতা তুলে দিতে হবে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, জনগণ হচ্ছে ক্ষমতার মূল স্তম্ভ এবং দেশের সংস্কার জনগণই নির্ধারণ করবে। তিনি জানান, নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পুনর্গঠন সম্ভব এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে।

সোমবার (১৭ নভেম্বর) টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব মন্তব্য করেন। এ সময় গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ এবং দলের সমর্থকরা উপস্থিত ছিলেন।

জোনায়েদ সাকি বলেন, “নির্বাচন অপরিহার্য, কারণ যে সংস্কারের আকাঙ্ক্ষা এবং রাষ্ট্রকে নতুন করে গণতান্ত্রিকভাবে সাজানোর দাবি তৈরি হয়েছে, তার জন্য নির্বাচন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা চাই যে, জনগণের উপর কোনো বাহ্যিক শক্তি বা মহল নির্বাচন প্রক্রিয়াকে বানচাল করতে না পারে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে যে রায় আসবে, তা দেশের ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে। একদিকে যেমন জনগণ ন্যায়বিচার পাবে, তেমনি অপরাধীদেরও যথাযথ শাস্তি দেওয়া হবে। এ ন্যায়বিচার বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি।”

জোনায়েদ সাকি তাঁর বক্তব্যে নির্বাচনকে দেশের গণতান্ত্রিক পুনর্গঠন এবং রাজনৈতিক সংস্কারের অন্যতম মাধ্যম হিসেবে উল্লেখ করেন এবং তা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026