1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্টের সংবর্ধনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৫৪২ বার দেখা হয়েছে
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার শফি আহমেদ মুন্নাসহ কাউন্সিলর কবির হোসেন, Cllr. বেলাল উদ্দিন ও টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র ময়েম তালুকদারকে সম্বর্ধনা জানিয়েছে। নর্থ লন্ডনের ঔয়ুক উড এর করিয়েনডার রেস্টুরেন্টে গতকাল সন্ধ্যায় এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনার জবাবে সম্বর্ধিত টাওয়ার হ্যামলেটসের স্পিকার শফি আহমেদ মুন্না গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্টের সকল ট্রাস্টিকে ধন্যবাদ জানিয়ে বলেন তার ও অন্যান্য প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য দেউলগ্রাম ট্রাস্টের ট্রাস্টিদের প্রতি আমি কৃতজ্ঞ। গ্রেটার দেউলগ্রাম ট্রাস্টের সহ-সভাপতি সালেহ আহমদের সভাপতিত্বে ও সম্পাদক ফখরুল ইসলাম, ও সুলতান আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওয়াত করেন আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সুহেল আহমেদ।
সম্বর্ধিতদের ফুলের স্তবক হাতে তুলে দেন আব্দুল আজিজ , সুফিয়ান আহমেদ, সমির উদ্দিন, মতিউর রহমান, মনোয়ার আহমেদ, ময়নুল, হেলাল আহমেদ ও মাহবুব আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুস্তাফিজুর রহমান, হেলাল উদ্দিন, আক্তার হোসেন, আব্দুল বাতেন ও ফারুক আহমেদ।
বক্তৃতা করেন ডেপুটি মেয়র ময়েম তালুকদার, কাউন্সিলর কবির হোসেন, কাউন্সিলর বেলাল উদ্দিন। সাবেক কাউন্সিলর পদপ্রার্থী ও বিকল্পধারা ইউকের প্রেসিডেন্ট মোহাম্মদ অহিদ উদ্দিন, এডভোকেট এবাদ হোসেন, কোষাধ্যক্ষ মাহবুব আলম, মনজুর আহমেদ, সুহেল আহমেদ, গুলজার হোসেন, দুলাল আহমেদ, মাহবুব আলম , হারুন-অর-রশিদ, ময়নুল ইসলাম, আবুল আজাদ সেবুল, রওশন আহমেদ, হেলাল আহমেদ, মুজিবুর রহমান, আজিম উদ্দিন, আব্দুল বাতেন, আক্তার হোসেন, আব্দুল হাকিম প্রমূখ।
সভার সভাপতি সালেহ আহমেদ সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। পরে আমন্ত্রিতদের নৈশভোজে আপ্যায়ন করা হয়।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026