1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

চলছেই দাবির মিছিল ♦ হুঁশিয়ারি দিয়ে সড়ক ছাড়লেন রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থীরা ♦ স্থায়ীকরণের দাবিতে কভিডে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বিক্ষোভ ♦ পেট্রোবাংলা অবরুদ্ধ, ভিতরে আটকা শত শত কর্মকর্তা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১০৩ বার দেখা হয়েছে

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রায় প্রতিদিনই নানা দাবি নিয়ে রাজধানীতে মিছিল, বিক্ষোভ, আলটিমেটাম দিয়ে যাচ্ছেন বিভিন্ন পেশাজীবী, চাকরিপ্রত্যাশী ও স্কুল-কলেজের ছাত্ররা। পরিস্থিতি দেখে মনে হতে পারে এ যেন দাবি আদায়ের মৌসুম চলছে। প্রায় প্রতিদিনই সড়কে থাকছেন আন্দোলনকারীরা। কখনো রাস্তা বন্ধ করে, কখনো সচিবালয়ে ঢুকে কিংবা ঘেরাও করে চলছে বিক্ষোভ।

এতে সাধারণ মানুষ পড়ছেন বিপত্তিতে। অনেকেই বলছেন, যারা গত ১৫ বছরে টুঁশব্দটিও করেননি, তারাও এখন দাবিদাওয়া নিয়ে সরব। এদের কারণে পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। গতকাল চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন কভিডে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তরা। মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে স্থগিত করার অভিযোগে পেট্রোবাংলার সামনে অবরোধ কর্মসূচি পালন করেন চাকরিপ্রত্যাশীরা। এতে ভিতরে আটকা পড়েন শত শত কর্মকর্তা-কর্মচারী। অন্যদিকে লটারি নয়, মেধা যাচাইয়ের ভিত্তিতে ভর্তির দাবি করে আসাদগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। বিষয়টি সমাধান না হলে আবারও আন্দোলনের আলটিমেটাম দিয়ে সরে গেছেন শিক্ষার্থীরা।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026