1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

চলতি বছরও হজে যেতে পারবেন না বাংলাদেশিরা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৩৬৭ বার দেখা হয়েছে

বিশ্বব্যাপী চলছে করোনা মহামারির দ্বিতীয় ঢেউ। তাই চলতি বছরও সৌদি আরবের বাইরের কোনো দেশ থেকে হজযাত্রীরা হজের সুযোগ পাবেন না।

সৌদি আরব সরকারের উদ্ধৃতি দিয়ে শনিবার (১২ জুন) ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রণালয় জানায়, সৌদি আরব সরকার জানিয়েছে, কোভিড-১৯ করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় এবারও (১৪৪২ হিজরি/২০২১ খ্রি.) সৌদি আরবের বাইরের কোন দেশ থেকে হজযাত্রীরা হজের সুযোগ পাবেন না।

সৌদি আরবের নাগরিক এবং সৌদি আরবে অবস্থানকারী অন্যান্য দেশের মুসলিমদের নিয়ে সীমিত আকারে হজ পালিত হবে।

করোনা মহামারির কারণে গত বছর বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে হজের সুযোগ ছিল না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026