1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

চাইনিজ তাইপেকে হারিয়ে সপ্তম বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

অনূর্ধ্ব-২০ (জুনিয়র) এশিয়া কাপ হকিতে শেষটা রাঙাল বাংলাদেশ। স্থান নির্ধারনী ম্যাচে চাইনিজ তাইপেকে হারিয়েছে কোচ বোনেটের দল। এতে টুর্নামেন্টের সপ্তম দল হিসেবে শেষ করল সাব্বির-রিফাতরা।

শনিবার চীনের ইনার মঙ্গোলিয়ায় অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে বাংলাদেশের জয় ৫-২ ব্যবধানে। প্রথমে পেনাল্টি কর্নার থেকে মুন্না ইসলামের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে এই কোয়ার্টারের শেষ মুহূর্তে সমতায় ফেরে চাইনিজ তাইপে।

এরপর দ্বিতীয় কোয়ার্টারের নবম মিনিটে দারুণ এক।ফিল্ড গোলে লিড নেয় বাংলাদেশ। সাব্বিরের পাস থেকে গোল করেন মোহাম্মদ রিফাত। তৃতীয় কোয়ার্টারে নেমে বাংলাদেশ আধিপত্য বিস্তার করে খেলে। যদিও ধারার বিপরীতে এই কোয়ার্টারের ১৩তম মিনিটে ফের ২-২ সমতায় ফেরে চাইনিজ তাইপে। পরের মিনিটে পিসি থেকে তায়েব আলীর গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে তৃতীয় কোয়ার্টার শেষ করে লাল সবুজের ছেলেরা।

শেষ কোয়ার্টারে চাইনিজ তাইপেকে কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ। এই কোয়ার্টারের তৃতীয় মিনিটে মোহাম্মদ রিফাতের দ্বিতীয় গোলে লিড ৪-২ হয় বাংলাদেশের। খেলার ৫ মিনিট বাকি থাকতে আবদুল্লাহর দুর্দান্ত এক ফিল্ড গোলে ব্যবধান ৫-২ করে বাংলাদেশ। বাকি সময় এই ব্যবধান ধরে রেখে মাঠ ছাড়ে বাংলাদেশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026