1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

চিরিরবন্দরে হাতের সাহায্য ছাড়াই মোটর সাইকেলে ৪০কি:মি দীর্ঘপথ পাড়ি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৪৯ বার দেখা হয়েছে

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
চর্চা ও চেষ্টা মানুষকে কাঙ্কিত লক্ষে পৌছে দেয় এটাই বাস্তব। এমনি এক অসাধারণ চর্চা ও চেষ্টায় হাতের সাহায্য ছাড়াই মোটর সাইকেলে দীর্ঘপথ পাড়ি দিয়ে অসাধ্যকে সাধন করে সকলকে হতবাক করে দিয়েছে ধান চাল ব্যবসায়ী জাহিনুর আলম। দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র ও তৃপ্তি ট্রেডার্স এর সত্বাধিকারী ধান-চাল ব্যবসায়ী জাহিনুর আলম (৫০) গত ১২ বছর ধরে নিরলস চেষ্টা ও চর্চা করে মোটর সাইকেলের হাতল ছেড়ে দিয়ে দীর্ঘপথ পাড়ি দিতে সক্ষম। সরেজমিন কারেঙ্গাতলী বাজারে গিয়ে দেখা গেছে তিনি দিনাজপুর হতে ফুলবাড়ী মহাসড়কে মোটর সাইকেলের হাতল ছেড়ে দিয়ে প্রায় ৪০ কিলোমিটার পথ পাড়ি দেন। মোটর সাইকেলের হাতল ছেড়ে দীর্ঘ পথ পাড়ি দেয়ার বিষয়ে জাহিনুর আলম জানান, ১২ বছর চেষ্টা ও চর্চা করে এ সফলতা অর্জন করেছি। এছাড়া তিনি হাতের সাহায্য ছাড়াই বাঁশের উপর দিয়ে সহজেই হেটে যেতে সক্ষম ওই এলাকার ইউপি চেয়ারম্যান হেলাল সরকার জানান, সে নিতান্তই শখের বশে চেষ্টা করে অসাধ্য সাধন করেছে। এ সাফল্য অর্জন কওে তিনি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। তবে তাকে এ চর্চা না করার জন্য এলাকার অনেকেই তীব্রভাবে নিষেধ করেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026