1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

ছাত্রাবাসের ফ্লোর ডেবে ৮ ছাত্র আহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ১৭৪ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি

ফ্লোর দেবে গিয়ে পটুয়াখালী সরকারি কলেজের ছাত্রাবাসের আট ছাত্র আহত হয়েছেন। সোমবার (১৫ নভেম্বর) দিনগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী জানান, ছাত্রাবাসের বারান্দায় এলার্ট মিটিং শেষ করে বের হয়ে সবাই দাঁড়ান। এ সময় হঠাৎ করে ফ্লোরের নিচে প্রায় সাত ফিট গর্ত হয়ে যায়। এ গর্তে আট ছাত্র পড়ে আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

এ বিষয়ে মঙ্গলবার সকালে কলেজ ছাত্রাবাসের সহকারী হল সুপার মো. সামিম আহম্মেদ বলেন, সাম্প্রতিক সময়ে ড্রেজার মেশিন দিয়ে কলেজের মাঠে বালি ভরাট করা হয়েছে। ধারণা করা হচ্ছে বালির সঙ্গে থাকা পানি বের হয়ে যাওয়ার সময় হোস্টেলের ওই অংশ থেকে মাটি সরে যায়। ফলে এমনটা ঘটে। রাতে যে আট শিক্ষার্থী আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজন হোস্টেলে ফিরেছেন, বাকি তিন চার জন এখনো হাসপাতালে আছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026