1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

জাল টাকাসহ প্রতারক চক্রের ৪ সদস্য আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২৬৫ বার দেখা হয়েছে

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে জাল নোটসহ চার প্রতারককে আটক করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে জাল ৪১ হাজার ৫ শ টাকা জব্দ করা হয়। আজ দুপুরে র‍্যাব-১১’র লে. কমান্ডার মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় জাল টাকা বিতরণের সময় তাদেরকে আটক করা হয়। আটকরা হলো- মোঃ আকাশ মিয়া (২৫), ইসমাইল হোসেন (৩৭),  মোঃ রবিউল হাসান (২৭) ও মোঃ সুমন আলী কবির (৩৩)।

মাহমুদুল হাসান জানান, আটকরা দীর্ঘদিন ঢাকা,গাজীপুর, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় জাল টাকা বিতরণ করে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছিল।তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026