1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে পৌঁছেছে বাংলাদেশ সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা যুবক গ্রেফতার ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য বিএমইউতে স্থানান্তর বৈশ্বিক জ্বালানি সংকটে চাপে পোশাকশিল্প রশিদের ঘূর্ণিতে ১৬০ রানে গুটিয়ে গেল বাংলাদেশ আফগানিস্তানের কাছে লজ্জাজনক হার, টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের ঢাকা-দাম্মাম ফ্লাইট চলাচল শুরু ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ

ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসিম উদ্দিন আকন নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার দেখা হয়েছে

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) মো. নাসিম উদ্দিন আকন। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার নলবুনিয়া বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও রাজাপুর থানা পুলিশের তথ্যমতে, নাসিম উদ্দিন আকন মোটরসাইকেলে করে ঠিকাদারি কাজের স্থান পরিদর্শন করতে যাচ্ছিলেন। পথে, ঢাকা থেকে বরগুনার পাথরঘাটাগামী হা-মীম পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে, নাসিম উদ্দিন আকন সড়কে ছিটকে পড়ে পাশের ডোবায় পড়েন। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে, কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় তার মোটরসাইকেল চালক মো. শহিদুল ইসলাম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, “স্থানীয়দের কাছ থেকে শুনেছি বাসটি হা-মীম পরিবহনের, তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। আমরা বাসটি শনাক্ত করার চেষ্টা করছি।”

উল্লেখ্য, মো. নাসিম উদ্দিন আকন গত ২৫ জানুয়ারি রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত হন। সেইসঙ্গে, তাকে সকল দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয় ঝালকাঠি জেলা বিএনপি। এর আগে, ৮ জানুয়ারি চাঁদাবাজির অভিযোগে তাকে শোকজ করা হয়।

এই দুর্ঘটনায় এলাকার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026