1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

টাঙ্গাইলের মহাসড়কে ঝরলো বাবা ও দুই ছেলের প্রাণ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৬১ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিয়েছে একটি মাইক্রোবাস। এতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (৩ জুন) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইলের করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও দুই ছেলে নিহত হন। আহত হয় আরও তিনজন। তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026