1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

ট্রেনের শিডিউল বিপর্যয়

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ১৫৭ বার দেখা হয়েছে

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আজ শুক্রবার সকাল থেকেই ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। ট্রেনের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন যাত্রীরা। ভোর থেকে কোন ট্রেনই সময়মতো ছেড়ে যেতে পারেনি।

কমলাপুর থেকে রাজশাহীর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টায় ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ছিল। কিন্তু শিডিউল বিপর্যয়ের কারণে সকাল ৮টা তেও প্লাটফর্মে এসে পৌঁছায়নি। চিলাহাটির উদ্দেশ্যে সকাল ৬টা ৪০ মিনিটে ছাড়ার কথা নীলসাগর এক্সপ্রেসের। সেটিও প্লাটফর্মে আসেনি সকাল সাড়ে ৮টা পর্যন্ত। খুলনার উদ্দেশ্যে সকাল ৮টা ১৫ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস, সকাল ৮টা ৪৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে কর্নফুলি কমিউটার ছাড়ার কথা থাকলেও নির্দিষ্ট সময়ে তা প্লাটফর্মে দেখা যায়নি। ফলে অনেক যাত্রীই ভোগান্তিতে পড়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026